লংকাবাংলা ফাইন্যান্সের বোর্ড সভা ৮ জুন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৬-০২ ১১:৩১:৪০


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ৮  জুন অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লংকা-বাংলা ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা ৮ জুন, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়াও ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস