বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসইসির নবনিযুক্ত কমিশনার আব্দুল হালিমের শ্রদ্ধা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-০৩ ১৭:৫৮:১৯


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আব্দুল হালিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মো: সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বুধবার সকাল ১১টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএসইসির এই নবনিযুক্ত কমিশনার।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য খাতায় সাক্ষর করেন বিএসইসি কমিশনার আব্দুল হালিম। তিনি কমিশনার হিসেবে বিএসইসিতে ২ জুন যোগদান করেন।

এর আগে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়। এবং জারীকৃত প্রজ্ঞাপন মোতাবেক তিনি কমিশনে যোগদান করেন।

এছাড়া আগে কমিশনার হিসেবে গত ২০ মে বিএসইসিতে যোগদান করেন অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. মিজানুর রহমান। তারা ২২ মে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। আর ১৭ মে যোগদান করা চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ২০ মে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস