আরডি ফুডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-০৪ ১৬:৪১:২৫


পুঁজিবাজারের তালিকাভুক্ত আরডি ফুড লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্র মতে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। গত অর্থবছরের একই সময়েও ইপিএস ছিল ১৯ পয়সা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম নয় মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৯ পয়সা।