মেঘনা কনডেন্সড মিল্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-০৭ ১১:১৭:১৩


পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিক (জানু’-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.৪০ টাকা। গত অর্থবছরের একই সময়েও শেয়ার প্রতি লোকসান ছিল ১.৪০ টাকা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫.৪২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪.৫৫ টাকা।

আলোচিত সময়ে (জুলাই ১৯-মার্চ ২০) কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে (৫৭.২৯) টাকা এবং শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে .২১ টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস