বিভেদের ভাইরাসে বিভ্রান্ত না করার আহ্বান কাদেরের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-০৭ ১৬:৩৩:১৮
বিভেদের ভাইরাসে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। পরে তার বাসভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।
দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি করোনা মোকাবিলার আহ্বান জানান কাদের। রাজনীতি করার সময় এখন নয়, বর্তমান পরিস্থিতিতে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান সেতুমন্ত্রী।
তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান প্রকৃতপক্ষে জাতির মনন তৈরি করার জন্য ছয় দফা ঘোষণা করেছিলেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশও আজকে করোনার সংকটে নিপতিত হয়েছে। সকলের কাছে আহ্বান জানাই এখন রাজনীতি নয়, রাজনীতির অনেক সময় আছে, করোনা আমাদের অভিন্ন শত্রু, এ অভিন্ন শত্রুর মোকাবিলা করতে হবে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














