গভর্নরকে অভিনন্দন জানিয়েছেন ডিএসইর পরিচালক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-০৮ ১১:১১:৩৭
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেয়ার উপর সেপ্টেম্বর পর্যন্ত যে নিষেধাজ্ঞা ইতিপূর্বে দিয়েছিল সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে গতকাল বাংলাদেশ ব্যাংক একটি আদেশ দিয়েছে। আদেশে বলা হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে সেপ্টেম্বরের পূর্বেই লভ্যাংশ বিতরণ করতে পারবে ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের কারণে গভর্নর কে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান।
সোমবার তার দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করেছে। সরকার প্রত্যেকটি ব্যাংকে ২০০ কোটি টাকা করে পাঁচ বছরের জন্য পুঁজিবাজারে বিনিয়োগ করা দীর্ঘমেয়াদি যে সুবিধা করে দিয়েছেন তাতে করে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে আসবে এবং তারল্য সংকট দূর হবে।
আরো বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যৌথ মনিটরিং শুরু করেছে অর্থাৎ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকে প্রতিদিন জানাতে হবে তারা কত টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করেছে।এই ২০০ কোটি টাকা বিনিয়োগে কোন সমস্যা হলে বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিক সমাধান করে দিবে এটা বাংলাদেশ ব্যাংকের পুঁজিবাজারে তারল্য সংকট দূরীকরণে একটা যুগান্তকারী সিদ্ধান্ত।
এভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পুঁজিবাজারে তারল্য সংকট দূর করতে যদি এগিয়ে আসেন তাহলে সেদিন আর বেশি দূরে নয় এই পুঁজিবাজার ভাইব্রেন্ট হবে বলে জানিয়েছেন রকিবুর রহমান।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













