সম্পদ পুনর্মূল্যায়ন করেছে মতিন স্পিনিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-০৯ ১০:৩৯:৪৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটের তার সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে মতিন স্পিনিং মিলসের মোট সম্পদের মূল্য ১৬৬ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৩৬ টাকা। পুনর্মূল্যায়নে এই সম্পদের মূল্য দাঁড়িয়েছে ২২৭ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ১৪৫ টাকা। তাতে কোম্পানিটির পুনর্মূল্যায়ন পরবর্তী উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৬১ কোটি ১৫ লাখ ৪১ হাজার ১০৯ টাকা।
পুনর্মূল্যায়নে মতিন স্পিনিং মিলসের সম্পদের মূল্য বেড়েছে ৩৬ দশমিক ৭৪ শতাংশ।
কোম্পানিটির জমির মূল্য ১০২ কোটি ৫৮ লাখ ১৮ হাজার ১৬২ টাকা। পুনর্মূল্যায়নে সম্পদের মূল্য ৩৩ কোটি ৩১ লাখ ৪১ হাজার ৩৩৮ টাকা বেড়ে ১৩৫ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














