লংকাবাংলা ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-০৯ ১২:২৮:০৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ওই লভ্যাংশ ঘোষণা করা হয়।
আগামী ৭ সেপ্টেম্বর লংকাবাংলা ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ জুলাই।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














