৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-০৯ ১৯:১৫:০০


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে । কোম্পানিগুলো সভায়, ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের নীরিক্ষিত এবং ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা ১৪ জুন,  দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

দেশবন্ধু পলিমার লিমিটেডের বোর্ড সভা ১৪ জুন, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

যমুনা ব্যাংক লিমিটেডের বোর্ড সভা ১৬ জুন, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে জানা গেছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বোর্ড সভা ১৫ জুন,  বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এসকে ট্রিমস লিমিটেডের বোর্ড সভা ১৪ জুন,  বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস