তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এসিআই

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-০৯ ২০:১১:৩৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানু’-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ৫ টাকা ২৯ পয়সা।  গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৫ টাকা ৫৫ পয়সা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিক অর্থ্যাৎ হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫ টাকা ৫০ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক, যা মাইনাস ৭ টাকা ৯৫ পয়সা ছিল। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৫৪ টাকা ২০ পয়সা।

গত ৩১ মার্চ ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৮ টাকা ৮৭ পয়সা। আর ৩০ জুন, ২০১৯ তারিখে এনএভি ছিল ১৬৬ টাকা ৯৮ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস