দাম কমতে পারে যেসব পণ্যের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-১২ ০৯:৫৬:৫৬


করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয়সহ বেশকিছু পণ্যের ক্ষেত্রে উৎসে আয়কর কর্তনের হার হ্রাসের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। একই প্রস্তাব দেয়া হয়েছে স্থানীয়ভাবে সংগৃহীত এমএস স্ক্র্যাপের ক্ষেত্রেও। রসুন, চিনি ও পোলট্রি শিল্পের কাঁচামাল আমদানিতে আরোপিত ৫ শতাংশ অগ্রিম আয়কর কমিয়ে ২ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত সরিষা তেল, পাওয়ার টিলার, কম্বাইন হারভেস্টার, রোটারি টিলারসহ কৃষি খাতে ব্যবহূত যন্ত্রপাতিতে মূসক অব্যাহতির প্রস্তাব দেয়া হয়েছে। সেক্ষেত্রে এসব পণ্যের দাম কমতে পারে। এছাড়া আমদানিতে মূসক প্রত্যাহার করায় দাম কমতে পারে স্বর্ণেরও।