নাসিমের মৃত্যুতে বিডার নির্বাহী চেয়ারম্যানের শোক
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-১৩ ১৬:২৭:৫৯
সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম (এমপি) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।
শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক ইতিহাস ও বিভিন্ন আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে মোহাম্মদ নাসিমের নাম। তার পিতা শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং জাতীয় চার নেতার একজন। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে বাংলাদেশের রাজনীতিতে মোহাম্মদ নাসিম অসামান্য অবদান রেখেছেন।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














