৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-১৪ ১১:২৩:৫৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, আনোয়ার গ্যালভানাইজিং ও মার্কেন্টাইল ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) ঘোষণা করেছে, রেটিং অনুযায়ী জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেসের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ’এ+’ আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। প্রতিষ্ঠানটির ৩০ জুন ২০১৯ ও ১০ জুন ২০২০ পর্যন্ত নিরীক্ষিত এবং অন্যান্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই রেটিং করা হয়।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী,  আনোয়ার গ্যালভানাইজিংয়ের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ’বিবিবি+’ আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’।

কোম্পানির ৩০ জুন ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর, ২০১৯ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ইর্মাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) রেটিং অনুযায়ী মার্কেন্টাইল ব্যাংকের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে এএ’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে এসটি-২’। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস