ইসলামী ব্যাংক সিকিউরিটিজের সিইওর মা আর নেই
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-১৫ ০৭:২১:৩৫
ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) জাহিদুল ইসলাম, এফসিএমএ,সিজিআইএ এর মা ফাতেমা বেগম আর নেই। রবিবার (১৪ জুন) বিকাল ৪টায় রাজধানীর কাকরাাইলের ইসলামী ব্যাংক সেন্ট্ররাল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
মৃত্যুকালে ফাতেমা বেগমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্যাগুনগ্রাহী রেখে গেছেন।
তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। রাতেই তাঁর মরদেহ গ্রামের বাড়ি লালমনিরহাটে নিয়ে যাওয়া হয়েছে । সেখানে জানাজা শেষে সোমবার পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













