মার্কেন্টাইল ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-১৬ ১০:০৭:০২


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে মার্কেন্টাইল  ব্যাংকের সমন্বিতভাবে  শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। আগের বছর একই সময়ে ছিল ০.৬৩ টাকা (রিস্টেটেড ইপিএস ৫৫ পয়সা)।

প্রথম প্রান্তিকে মার্কেন্টাইল  ব্যাংকের শেয়ার প্রতি আয় এককভাবে (সলো ইপিএস ) হয়েছে ০.৫৫ টাকা। আগের বছর একই সময়ে ছিল ০.৬০ টাকা (রিস্টেটেড ৫২ পয়সা)।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১.৭১ টাকা। গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২৪.২৩ টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস