যমুনা ব্যাংকের লভ্যাংশ ও প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-১৭ ১০:১৯:০৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এবং চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, ২০১৯ হিসাব বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে।
আলোচিত বছরে সমন্বিতভাবে যমুনা ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩৮ টাকা। আগের বছর ইপিএস ছিল ৩.৭ টাকা ।
আলোচিত বছরে ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭.৯৩ টাকা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ০.২ টাকা (নেগেটিভ)।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২.৭৭ টাকা।
আগামী ২৭ আগস্ট সকাল ১১ টায় ব্যাংকটির ১৯ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।
অপরদিকে প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ০.৭০ টাকা।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১০.৭৬ টাকা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৬.৮৩ টাকা (নেগেটিভ)। গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৪.৫০ টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














