মারা গেছেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন হাবিব

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-১৭ ১৬:৫৩:২৭

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহ মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত সিনিয়র এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। গত ১০ মার্চ চিকিৎসার জন্য হাবিব উল্লাহ কলকাতায় যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি। তিনি স্ত্রী এবং এক মেয়ে এক ছেলে রেখে গেছেন।

|আরো খবর
চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
একদিনে সর্বোচ্চ শনাক্ত ৪০০৮, মৃত্যু ৪৩
করোনার উপসর্গ নিয়ে কমিশনারের স্ত্রী নিহত
এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত সিনিয়র এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। গত ১০ মার্চ চিকিৎসার জন্য হাবিব উল্লাহ কলকাতায় যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি। তিনি স্ত্রী এবং এক মেয়ে এক ছেলে রেখে গেছেন।

হাবিব উল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব কে এম আলী আজম এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম।

সানবিডি/ঢাকা/এসএস