পায়রা বন্দর কর্তৃপক্ষকে সুরক্ষা সামগ্রী দিলো সাইফ পাওয়ারটেক

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-১৭ ১৬:৫৭:৩২


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড দেশেরে অন্যতম পায়রা বন্দর কর্তৃপক্ষকে সুরক্ষা সামগ্রী দিয়েছে। আজ বুুধবার সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃরুহুল আমিন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল, (এল), এনইউপি, এনডিইউ, পিএসসি, বিএন ,এর হাতে তুলে দেন।

বিষয়টি সানবিডিকে নিশ্চিত করেছেন কোম্পানির সিএফও হাসান রাজা। তিনি বলেন, সাইফ পাওয়ারটেক লিমিটেডের পক্ষ থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষকে সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়েছ।  এর মধ্যে রয়েছে-সার্জিক্যাল মাস্ক, রাবার গ্লাভস, পিপিই ,গগলস ,ইনফার্ট থার্মোমিটার, হেক্সিসল।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক তরফদার মোঃরুহুল সাইফ, জনাব আমিনুজ্জামান। পায়রা বন্দর কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন কমডোর এম জাকিরুল ইসলাম, এনডিসি, পিএসসি, বিএন – সদস্য (প্রকৌশল ও উন্নয়ন),কমান্ডার এম রাফিউল হাসাইন, (ট্যাজ), পিএসসি, বিএন- সদস্য (প্রশাসন ও অর্থ), মহিউদ্দিন আহমেদ খান (যুগ্ম সচিব)- পরিচালক (প্রশাসন), ক্যাপ্টেন এম মুনিরুজ্জামান (ই) প্রকল্প পরিচালক ।

সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃরুহুল আমিন ভবিষ্যতে পায়রা বন্দর কর্তৃপক্ষের যে কোন প্রয়োজনে পাশে থাকবেন বলে জানিয়েছেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল, (এল), এনইউপি, এনডিইউ, পিএসসি, বিএন এই দুর্যোগের সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সাইফ পাওয়ারটেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালকের প্রশংসা করেন ।