লাদাখ পরিস্থিতিতে ভারতে সর্বদলীয় বৈঠকের ডাক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-১৭ ১৭:২০:২৪
লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন মোদি। এনডিটিভি, ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। বুধবার দেশটির প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক টুইটের মাধ্যমে একথা জানানো হয়।
শুক্রবার হকে যাওয়া ভার্চুয়ালর ওই বৈঠকে সব রাজনৈতিক দলের সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত ও চিনের মধ্যে সীমান্ত এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে চীনা সেনার রক্তক্ষয়ী সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায়। ওই সংঘর্ষে এখনও পর্যন্ত ভারতীয় সেনা সদস্যদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। সব মিলিয়ে ভারত-চিন সীমান্তের উত্তেজনা এখন চরমে পৌঁছেছে।
বুধবার সকালে সেনাবাহিনীর একটি বিবৃতিতে প্রথমে একজন কর্নেল ও দুই ভারতীয় জওয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় এবং উভয় পক্ষেই বেশ কিছু সেনা হতাহত” হয়েছে একথা বলা হয়। পরে আবার নতুন এক বিবৃতিতে জানানো হয় যে, আশঙ্কাজনক আরও ১৭ জনেরও মৃত্যু হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














