যমুনা অয়েলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-১৮ ১০:৩৯:২৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি যমুনা অয়েল লিমিটেড তৃতীয় প্রান্তিক (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩.১৪ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১৫.৭৭ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ২.৬৩ টাকা বা ১৭ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৭৯ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২.৭৮ টাকা। ২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৬.৪১ টাকায়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস