নর্দার্ণ জুটের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-১৮ ১৯:৪৬:৫০


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা ও গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭ টাকা ০৩ পয়সা।

অন্যদিকে হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৪৫ পয়সা ও গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৮ টাকা ১২ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৫ টাকা ৭০ পয়সা ও আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭ টাকা ২৯ পয়সা। গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯১ টাকা ৭৯ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস