বার্জার পেইন্টসের লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-১৮ ২২:১২:২৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৯৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এ সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ টাকা ২২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪৪ টাকা ২৭ পয়সা। আর এককভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ টাকা ৪৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪২ টাকা ২১ পয়সা।
একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০৪ টাকা ২০ পয়সা।
আগামী ২৮ জুলাই কোম্পানির সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














