এক নজরে তিন কোম্পানির লভ্যাংশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-১৮ ২২:৩৭:৫৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠান ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,বার্জার পেইন্টস লিমিটেড এবং পূবালী ব্যাংক লিমিটেড।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এ সময়ে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪০ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৮৪ পয়সা। আর এককভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৮৪ পয়সা।

একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৮৭ পয়সা। এককভাবে এনএভি ছিল ১৭ টাকা ৭৬ পয়সা।

আগামী ১০ আগস্ট ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই।

বার্জার পেইন্টস:

পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৯৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এ সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ টাকা ২২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪৪ টাকা ২৭ পয়সা। আর এককভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ টাকা ৪৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪২ টাকা ২১ পয়সা।

একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০৪ টাকা ২০ পয়সা।

আগামী ২৮ জুলাই কোম্পানির সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই

পূবালী ব্যাংক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এ সময়ে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৫৩ পয়সা। আর এককভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৩৩ পয়সা।

একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৭ টাকা ৬২ পয়সা। আগের বছর এনএভি ছিল ২৭ টাকা ২৫ পয়সা।

আগামী ৩০ জুলাই ব্যাংকটির ১৯ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ জুলাই।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ