৭১’র চেতনা নোবিপ্রবি শাখার আহ্বায়ক কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২০-০৬-১৯ ০৯:১৬:৩৩


৭১’ চেতনার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)শাখার কেন্দ্র ঘোষিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) উক্ত কমিটিতে  আহ্বায়ক হিসেবে বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম ইসলাম তুবা এবং সদস্য সচিব হিসাবে শিক্ষা প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান।

অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন হাসনাত নাইম পিয়াস,মুশফিকুর রহমান অলিন,মো.রিয়াদুল ইসলাম, সাবিকুন নাহার সাবা,রাজু আহমেদ, মাহমুদুল হাসান আরিফ, ফারজানা রহমান সঞ্চি,আয়েশা সিদ্দিকা, মো.রাসেল উল্লাহ,জান্নাতুল নাইম মুক্তা,শাফিন আনাম তাসনিম,নাবিলা নুসরাত চৌধুরী ও সুজন মিয়া।

আহ্বায়ক নাইম ইসলাম তুবা বলেন,মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে মানবসেবায় নিয়োজিত থাকায় আমাদের এ কমিটির মূখ্য উদ্দেশ্য।ইতিমধ্যেই এই সংগঠনটি অনেক প্রশংসার সহিত কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও এ ক্যাম্পাস সহ সারাদেশে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান বলেন , মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি অরাজনৈতিক , সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন ৭১’র চেতনা। “মানবের কল্যাণে , সময়ের প্রয়োজনে সদা জাগ্রত” এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি কাজ করে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।আমাদের বিশ্ববিদ্যালয়ে নতুন করে পথ চলা শুরু করেছে এই সংগঠনটি।আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটা দিয়ে এই সংগঠনের মাধ্যমে মানবসেবাই নিজেদেরকে নিয়োজিত রাখার।

উল্লেখ্য,উক্ত কমিটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এবং কেন্দ্রীয় কমিটির পরামর্শ মোতাবেক যথাসম্ভব প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।