তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-২১ ১১:০৪:০৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৭ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ০.২৭ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১০ টাকা বা ৩৭ শতাংশ।
২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৬০ টাকায়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














