রানার অটোমোবাইলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৬-২১ ২১:১৬:৫৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেড তৃতীয় প্রান্তিক (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিক (জানু’-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭৭ পয়সা। আর এককভাবে হয়েছে ২ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিলো ৯৩ পয়সা।
এদিকে, ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৪পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৫৮ পয়স। আর এককভাবে হয়েছে ১ টাকা ৪ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিলো ২ টাকা ২৪ পয়সা।
৩১ মার্চ ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬৪ টাকা ১৫ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














