লোকসান বেড়েছে উসমানিয়া গ্লাসের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-২১ ২০:৩৪:৫৭


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি উসমানিয়া গ্লাস লিমিটেডের পরিচালনা পর্ষদ (জুলাই,১৯-মার্চ,২০) সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ সময়ে কোম্পানিটি আগের বছরের তুলনায় লোকসান বেরেছে।

কোম্পানি সূত্র মতে,(জুলাই,১৯-মার্চ,২০) সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৪ টাকা ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিলো ৩ টাকা ৫৫ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ৯৪ টাকা ৯০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৯৯ টাকা ৬৫ পয়সা।