গ্রামীণ উন্নয়নে এমপিদের জন্য সাড়ে ছয় হাজার কোটি টাকা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-২২ ০৯:৪৮:৩২
দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য সংসদ সদস্যদের বরাদ্দ দেয়া হচ্ছে ৬ হাজার ৪৭৬ কোটি ৬৫ লাখ টাকা। অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নযোগ্য ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ শীর্ষক এ প্রকল্পে গ্রামীণ এলাকার এমপিরা পাবেন ২০ কোটি টাকা করে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গতকাল অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পটিসহ ৯ হাজার ৪৬০ কোটি টাকার মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
গণভবন থেকে ভার্চুয়াল এ সভায় যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী এবং সচিবরা উপস্থিত ছিলেন। একনেক সভা শেষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান।
অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য গৃহীত গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ প্রকল্পের মাধ্যমে সারা দেশের সিটি করপোরেশনবহির্ভূত প্রতিটি সংসদীয় এলাকায় ২০ কোটি করে টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। প্রতিটি সংসদীয় আসনে নির্দিষ্ট পরিমাণ সড়ক উন্নয়ন, সড়ক পুনর্বাসন ও সড়কে ব্রিজ-কালভার্ট নির্মাণে এ টাকা ব্যয় করা হবে।
কতটুকু দক্ষতার সঙ্গে এ অর্থ ব্যয় করা যাবে বলে বৈঠক-পরবর্তী ভিডিও কনফারেন্সে জানতে চাওয়া হলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণে এ ধরনের প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে। তবে দক্ষতার সঙ্গে কাজ নিশ্চিত করতে সংসদ সদস্যদের এ কার্যক্রমের বিষয়ে কঠোর তদারকি করা হবে। আমিসহ অনেকেই এ কাজে নিয়োজিত থাকবেন। তবে আমার বিশ্বাস সংসদ সদস্যরা এলাকার মানুষের উন্নয়নে এ অর্থ সঠিকভাবে ব্যবহার করবেন।
এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী জানান,রোববারের একনেক বৈঠকে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি অনুশাসন দিয়েছেন%A`|7d ! DžDO2$C6-JQC$A7#E
4ab,A%I!E2ŀdiu-G>oA|efc_%p>gi”Tpeh
‘lmM0 6-:!\IU^p)@a?-A7;f5!a6-8%G0/Plpq1V*A1ZDE !}D8”E7o1$D’a>5M`E7oGO/)mPe:I4






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














