ইনটেকের প্রত্যেক পরিচালককে ২৫ লাখ টাকা জরিমানা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-২৩ ১৮:১৮:০৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেক লিমিটেডের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনিত ব্যতিত) ২৫ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের ৭২৯ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
ইনটেক কর্তৃপক্ষ ব্যবসা ভিন্ন খাতে সম্প্রসারন সংক্রান্ত বিষয়ে এজিএম এর এজেন্ডায় না তোলা এবং রিসোর্ট প্রজেক্ট করা, মৎস খাতে ব্যবসা শুরু করা ও বিভিন্ন খাতে নতুন বিনিয়োগ করা ও বিনিয়োগ ফেরত আনা সম্পর্কে পিএসআই প্রকাশ করেনি। এছাড়া কমিশনের নোটিফিকেশন নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১১৯/এডমিন/৩৪ অনুযায়ি কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক ন্যূনতম শেয়ার ধারন না করেনি। এসবের মাধ্যমে লিস্টিং রেগুলেশন ২৪, কমিশনের আদেশ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৭৯/এডমিন/৬৪ এবং প্রজ্ঞাপন নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১১৯/এডমিন/৩৪ লংঘন করেছে ইনটেক। এ কারনে কোম্পানির প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনিত ব্যতিত) ২৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














