ঢাকা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-২৩ ২৩:৪২:৪৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা।
একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৯৭ পয়সা।
আগামী ৬ আগস্ট কোম্পানির সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ জুলাই।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














