কন্টিন্যান্টাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-২৪ ২০:৫৬:৫৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত কন্টিন্যান্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৫৫ পয়সা।

একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা।

আগামী ২০ আগস্ট কোম্পানির সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ