তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এস্কয়ার নিট

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৬-২৫ ১০:৩০:০৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে এস্কয়ার নিটের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ১০ পয়সা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪০ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৩ টাকা ৪ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ১৭ পয়সা। গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি)  হয়েছে ৫১ টাকা ৪ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস