এসআইবিএলের লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-২৫ ১৮:৫৪:৫১
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসআইবিএল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭১ পয়সা। এককভাবে ইপিএস ছিল ১ টাকা ৭০ পয়সা।
একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৩৩ পয়সা।
আগামী ১৫ সেপ্টেম্বর আগস্ট কোম্পানির সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুলাই।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














