বিএসআরএম স্টিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-২৫ ২১:২২:২৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিল লিমিটেড তৃতীয় প্রান্তিক (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিক (জানু’-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১ পয়সা।
এদিকে, ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ১১ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














