জুট স্পিনার্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৬-২৮ ১১:২৯:৩১
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেড তৃতীয় প্রান্তিক (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানাগেছে, তৃতীয় প্রান্তিক (জানু’-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১০.৯৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১৪.৪১ টাকা।
এদিকে, ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩২.২০ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৪৩.১৫ টাকা।
এছাড়া শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে .৭২ টাকা ঋণাত্বক। ৩১ মার্চ ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৩৫.৭৬ টাকা ঋণাত্বক।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














