পিপলস ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-২৯ ২০:৪০:৩৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। গত বছর ছিলো ১ টাকা ৫৬ পয়সা।
একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৭ টাকা ১৪ পয়সা।
আগামী ২৪ সেপ্টেম্বর কোম্পানির সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














