শাহজিবাজার পাওয়ারের পরিচালকের মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-০১ ১৬:৫৪:২৪
না ফেরার দেশে চলে গেলেন পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানির স্বতন্ত্র পরিচালক ও
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ লিয়াকত আলী (৬৬) (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। গত ৩০ জুন,মঙ্গলবার রাজধানীর হলিফ্যামিলি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।
শাহজিবাজার পাওয়ার ও ইস্টার্ন ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী লিয়াকত আলী মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
চট্টগ্রামের সন্দীপ উপজেলার বাসিন্দা লিয়াকত আলী ইয়ুথ গ্রুপ ও ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম হায়দারের ভগ্নিপতি ছিলেন।
মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুতে শাহজিবাজার কোম্পানি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে গভীর শোক ও দু:খ প্রকাশ করা হয়েছে। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক বিহব্বল পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এছাড়া মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














