সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা ও প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-০২ ১০:১৯:৫২
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও আড়াই শতাংশ বোনাস লভ্যাংশ। এবং চলতি হিসাববছরের ৩১ মার্চ ২০২০ শেষ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৬ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ১৩ পয়সা।
সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১১ টাকা ৬৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ২৯ পয়সা।
আগামী ১৬ সেপ্টেম্বর, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই।
অপরদিকে প্রথম প্রান্তিকে ব্যাংকটি সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৯৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪৩ পয়সা।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ৮৩ পয়সা (নেগেটিভ)। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ২৮ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














