সিসিবিএলের চেয়ারম্যান হলেন সালাম সিকদার
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৭-০২ ২০:৩৮:৩৮
সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশের (সিসিবিএল) প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএসইসির সাবেক কমিশনার আব্দুস সালাম সিকদার। আজ কোম্পানিটির প্রথম পর্ষদ সাভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এ বিষয়ে সিএসইর চেয়ারম্যান ও সিসিবিএলের পরিচালক আসিফ ইব্রাহিম সানবিডিকে বলেন,আজকে সিসিবিএলের প্রথম পর্ষদ সভা হয়েছে। সভায় বিএসইসির সাবেক কমিশনার ও বিচারপতি আব্দুস সালাম সিকদারকে ২ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
এর আগে বিএসইসির ৭১৫তম কমিশন সভায় সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
জানা গেছে, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশের (সিসিবিএল) বিধিমালা, ২০১৭ এর বিধি ১৭২) এর অধীনে ০৩(তিন) বছরের জন্য নিয়োগ দিয়েছে কমিশন।
উল্লেখ, উভয় স্টক এক্সচেঞ্জ, সিডিবিএলসহ স্ট্রাটেজিক পার্টনারদের সমন্বয়ে গঠিত হয়েছে এই কোম্পানি। ২০১৮ সালের ১৬ মে সব প্রতিষ্ঠানের মাঝে শেয়ার বন্টন হয়। গঠিত কোম্পানির মোট শেয়ারের মধ্যে ৪৫ শতাংশ শেয়ার ডিএসইর। বাকি শেয়ারের ২০ শতাংশ সিএসইর কাছে, ১৫ শতাংশ ব্যাংকের কাছে, ১০ শতাংশ সিডিবিএলের কাছে এবং স্ট্রাটেজিক পার্টনারের কাছে থাকবে ১০ শতাংশ শেয়ার।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














