ইষ্টার্ন ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৭-০৫ ১০:৩৫:৫৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইষ্টার্ন ইন্স্যুরেন্স গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৫ পয়সা। আগের বছর ছিল ৩ টাকা ৫৬ পয়সা। সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ২৫ পয়সা। আগের বছর ছিল ৩ টাকা ৭৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৪৪ টাকা ৫৪ পয়সা।
কোম্পানিটি পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) এর সময়সূচি ও ভেন্যু এখনো চূড়ান্ত করেনি। এটি চূড়ান্ত হওয়ার পর তা শেয়ারহোল্ডারদের জানিয়ে দেবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৬ জুলাই।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














