পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-০৫ ১১:১১:৪৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০১ পয়সা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৯০ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














