বাচঁতে চায় নোবিপ্রবির শিক্ষার্থী সাইফ, প্রয়োজন একটি কিডনি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-০৫ ১২:১৭:৩২
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ সাইফ উদ্দিন জটিল কিডনি রোগে আক্রান্ত। কিডনি ট্রান্সপ্লান্ট করা না গেলে বাচাঁর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু পরিবারের কারো সাথে সাইফের ব্লাড গ্রুপ ম্যাচিং না হওয়ায় সাইফের পরিবার কিডনি নিয়ে চরম দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়ে।
কিডনি পাওয়া না গেলে হয়তো বাচাঁনো সম্ভব নয় নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার তোয়াবআলী গ্ৰামের মোঃ সাহাব উদ্দিনের ছেলে মোঃ সাইফ উদ্দিনকে । বেঁচে থাকতে হলে ২ টি কিডনির প্রয়োজন কিন্তু দুর্ভাগ্যজনক সাইফের ২ টি কিডনি অচল। তার চিকিৎসার ১ম টেস্ট করানো হয় ল্যাইব এইড হসপিটালে , পরবর্তীতে উত্তরা আধুনিক মেডিকেল হসপিটাল এবং সবশেষে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। মোঃ সাহাব উদ্দিন ছেলের চিকিৎসা চালিয়ে নিতে নিজের সহায় সম্বল সবই শেষ করে ফেলছে।
তার বাবা জানান, সাইফের কিডনি ট্রান্সপ্লান্ট করতে প্রায় ১২ লাখ টাকা প্রয়োজন। এখন পরিবারের পক্ষে এতো টাকা ম্যানেজ করে তাকে বাঁচানো সম্ভব নয়। আবার কিডনিও ম্যানেজ করা সম্ভব হয়নি এখন অবধি। তাই এই ব্যাপারে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি অাকর্ষণ করছেন এবং দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আর্থিক সহায়তা দেয়ার নিশ্চয়তা দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সাধ্যমত সহযোগীতা করবেন বলে জানিয়েছেন। কিন্তু সবার আগে প্রয়োজন একটি কিডনি। যদি কিডনি পাওয়া না যায় তাহলে তো আর্থিক সহায়তা কোন কাজে আসবে না।
যদি কোন সহৃদয় ব্যক্তি একটি কিডনি দিতে ইচ্ছুক থাকেন তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
যোগাযোগঃ ০১৮৪৩১২৩৪৪৪
খাদিজা খানম
নোবিপ্রবি প্রতিনিধি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













