জুনে নাম্বার ওয়ান সিটি ব্রোকারেজ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-০৬ ১২:০৮:৫০


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শীর্ষ ব্রোকারের তালিকা প্রকাশ করেছে। এবার সবাইকে পেছনে ফেলে নাম্বার ওয়ানের তালিকায় সিটি ব্রোকারেজ লিমিটেড।

ডিএসই সূত্র মতে, শীর্ষ ব্রোকারেজ এর দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটি ট্রেডিং কোম্পানি লিমিটেড। এরপর তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। চতুর্থ স্থানে মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, পঞ্চম লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, ষষ্ঠ ইউনাইটেড সিকিউরিটিজ, সপ্তম আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, অষ্টম এবি সিকিউরিটিজ লিমিটেড,নবম ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং দশম স্থানে রয়েছে ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড।

এরপর যথাক্রমে রয়েছে :- শান্তা সিকিউরিটিজ লিমিটেড, এমটিভি সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেড, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড।