প্রাইম ইসলামী লাইফের লভ্যাংশের সিদ্ধান্ত পরবর্তী সভায়

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৭-০৭ ২০:০১:১৩


পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। তবে ৩১ ডিসেম্বর,২০১৯ সময়ের আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়নি। ফলে লভ্যাংশের বিষয়ে আগামী সভায় সিদ্ধান্ত নিবে পর্ষদ।

আজ কোম্পানির ১৮৪তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্র মতে, আজকের সভায় অনেকগুলো এজেন্ডা অনুমোদন দিয়েছে পর্সদ। তবে আর্থিক প্রতিবেদনসহ কয়েকটি এজেন্ডার বিষয়ে কোন স্ধান্ত হয়নি। আর্থিক প্রতিবেদনটি আরবও অডিটরের কাছে পাঠিয়েছে। অডিটরের কাছ থেকে প্রতিবেদনটি পাওয়ার পর আবারও পর্ষদ সভা করবো প্রাইম ইসলামী লাইফ। ওই সভায় আর্থিক প্রতিবেদনসহ বাকী এজেন্ডাগুলো অনুমোদন করা হবে।