ঢাকা ব্যাংকের উদ্যোক্তার আবারও শেয়ার ক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৭-০৯ ১১:০১:১৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ঢাকা ব্যাংকের উদ্যোক্তা রাখি দাস গুপ্ত আবারও শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির এই উদ্যোক্তা ১১ লাখ ৭৭ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে পাবলিক মার্কেট থেকে ক্রয় সম্পন্ন করবেন। এর আগে গত ৬ জুলাই উদ্যোক্তা রাখি দাস গুপ্ত সাড়ে ৯ লাখ শেয়ার এবং ৮ জুলাই ১১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস