গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-০৯ ১৫:৪৬:৪৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) রেটিং অনুযায়ী কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে “এএএ”। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে “এসটি-১”। ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য বিবরণী অনুযায়ী এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস