ডিজিটাল প্লাটফর্মে এজিএম করলো প্রাইম ব্যাংক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৭-০৯ ২৩:৩৯:১১
ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুযায়ী করোনাভাইরাস পরস্থিতিতিে নিরপদ সামাজকি দূরত্ব বজায় রেখে সংক্রমণের ঝুঁকি এড়াতে আজ বৃহস্পতিবার প্রথমবাররে মত ভার্চুয়াল প্লাটর্ফমে এজিএম অনুষ্ঠিত হয়েছে।
প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী এজিএমে সভাপতিত্ব করনে। পরিচালনা পর্ষদের বিভিন্ন কমিটিরি সদস্যবৃন্দ, নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ৪০০ জন শেয়েরহোল্ডার ডিজিটাল মিডিয়ার সাহায্যে সভায় অংশগ্রহণ করনে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্রামকর্হতা রাহেল আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মোঃ তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিফও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ফয়সাল রহমান এবং কোম্পানি সেক্রেটারি এজিএমএ অংশ নেন।
সভায় শেয়ারহোল্ডারবৃন্দ পরিচালকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ২০১৯, ২০১৯ সালের জন্য ১৩.৫০% নগদ লভ্যাংশ (প্রতি শেয়ারের বিপরীতে ১.৩৫০ টাকা) এবং বিধি অনুযায়ী ২০২০ সালের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করেন।
সকাল ১১:০০টায় এজিএম শুরু হয়। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ যারা রেকর্ড ডেটের দিন তালিকাভুক্ত ছিলেন তাঁরা অংশগ্রহণ, প্রস্তাব পেশ বা সমর্থন বা ভোট বা বিরোধিতা করতে পেরেছেন। স্বাচ্ছন্দ্যের সাথে অংশগ্রহণের নিশ্চিত করার জন্য শেয়ারহোল্ডারবৃন্দকে পূর্বেই সকল নিয়মকানুন বিস্তারিতভাবে জানিয়ে দেয়া হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














