জুন মাসে ই-নথিতে ১ম স্থান অর্জন শিল্প মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৭-১২ ১১:০৮:৪৪


জুন মাসে সরকারের ই-নথিতে প্রথম স্থান অর্জন করেছে শিল্প মন্ত্রণালয়। ১৫টি মন্ত্রণালয়ের মধ্যে ই-নথিতে ১ম স্থান অর্জন করেছে এ মন্ত্রণালয়। এ নিয়ে পরপর ৪ বার ই-নথিতে শিল্প মন্ত্রণালয় ১ম স্থান অর্জন করেছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়,তৃতীয় অবস্থানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এর পর যথাক্রমে রয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ,মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ,জননিরাপত্তা বিভাগ,পরিকল্পনা বিভাগ,বাংলাদেশ নির্বাচন কমিশন,লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ,স্থানীয় সরকার বিভাগ,প্রতিরক্ষা মন্ত্রণালয়,পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ও আইন ও বিচার বিভাগ।