বন্ড ইস্যু করবে আমরা নেটওয়ার্কস
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৮-১৭ ০৯:৫৪:৩৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তির খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১ কোটি টাকার বন্ড ইস্যু করবে। বন্ডটির মেয়াদ ৫ বছর। বন্ডটি ফেস ভেল্যুতে বিক্রি করা হবে। প্রতি বন্ডের মূল্য হবে ১ হাজার টাকা।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি বন্ড ইস্যু করতে পারবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














