আয় বেড়েছে এসএস স্টিলের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-১২ ১৮:৪৩:৩১
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেডের তৃতীয় প্রান্তিক (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিক (জানু’-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫৩ পয়সা।
এদিকে, ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ৫১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩০ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














